Brewing Guide

প্রতিটি কাপে পাহাড়ের স্বাদ

ভালো চায়ের জন্য দরকার তিনটি জিনিস: সঠিক পরিমাণ, সঠিক তাপমাত্রা আর সঠিক সময়। নিচের নিয়মগুলো মেনে চললে পাহাড় পাতার প্রতিটি চায়ের আসল রং, ঘ্রাণ আর স্বাদ পাবেন।

Tea by Tea

কোন চা কীভাবে বানাবেন

এক কাপ (প্রায় ২০০ মি.লি.) চায়ের হিসাব।

BLACK TEA

Mountain Black Tea

চা
১ চা-চামচ (২-৩ গ্রাম)
পানি
সদ্য ফোটানো (৯৫-১০০°C)
সময়
৩-৪ মিনিট
পরিবেশন
রং চা, বা দুধ-চিনি দিয়ে
কিনুন
GREEN TEA

Hill Green Tea

চা
১ চা-চামচ (২ গ্রাম)
পানি
ফোটার পর ২ মিনিট রেখে (৭৫-৮০°C)
সময়
২-৩ মিনিট
পরিবেশন
দুধ ছাড়া, চাইলে মধু বা লেবু
কিনুন
FLAVOURED TEA

Lemon Ginger Tea

চা
১ চা-চামচ (২-৩ গ্রাম)
পানি
সদ্য ফোটানো (৯৫-১০০°C)
সময়
৪-৫ মিনিট
পরিবেশন
দুধ ছাড়া, চাইলে মধু দিয়ে
কিনুন
4 Simple Steps

চা বানানোর ৪টি ধাপ

১

পানি ফোটান

টাটকা, ফিল্টার করা পানি নিন। একবার ফোটানো পানিই সবচেয়ে ভালো।

২

চা মেপে দিন

প্রতি কাপে এক চা-চামচ চা। কড়া চাইলে একটু বেশি দিন, সময় নয়।

৩

সময় মেনে ভিজান

ঢাকনা দিয়ে নির্দিষ্ট সময় ভিজিয়ে রাখুন। বেশি সময় রাখলে চা তেতো হয়।

৪

ছেঁকে পরিবেশন

সময় শেষে ছেঁকে নিন, তারপর পছন্দমতো দুধ, চিনি বা মধু মেশান।

Doodh Cha

দোকানের মতো দুধ চা, ঘরেই

Mountain Black Tea দিয়ে দুই কাপ কড়া দুধ চা।

উপকরণ

  • পানি: ১.৫ কাপ
  • Mountain Black Tea: ২ চা-চামচ
  • তরল দুধ: ১ কাপ
  • চিনি: স্বাদমতো
  • এলাচ বা আদা: চাইলে

প্রণালী

  1. পানি ফুটিয়ে চা পাতা দিন। চাইলে থেঁতো করা এলাচ বা আদা দিন।
  2. মাঝারি আঁচে ২-৩ মিনিট জ্বাল দিন, যতক্ষণ না গাঢ় রং আসে।
  3. দুধ ঢেলে আরেকবার ফুটে উঠতে দিন।
  4. চুলা বন্ধ করে ছেঁকে নিন, চিনি মিশিয়ে গরম গরম পরিবেশন করুন।
Good to Know

কিছু দরকারি টিপস

গ্রিন টি-তে ফুটন্ত পানি নয়

ফুটন্ত পানিতে গ্রিন টি পুড়ে তেতো হয়ে যায়। পানি ফোটার পর ১-২ মিনিট রেখে তারপর দিন।

কড়া চাইলে পাতা বাড়ান

বেশিক্ষণ ভিজিয়ে রাখলে চা কড়া হয় না, তেতো হয়। কড়া স্বাদের জন্য পাতার পরিমাণ বাড়ান।

বায়ুরোধী পাত্রে রাখুন

চা ঠান্ডা ও শুকনো জায়গায়, রোদ আর আর্দ্রতা থেকে দূরে, ঢাকনাওয়ালা পাত্রে রাখুন।

ভেজা চামচ ব্যবহার করবেন না

প্যাকেটে আর্দ্রতা ঢুকলে চায়ের ঘ্রাণ নষ্ট হয়। সবসময় শুকনো চামচ দিয়ে চা নিন।

আপনার পছন্দের চা বেছে নিন

শ্রীমঙ্গলের পাহাড়ি বাগান থেকে, যত্ন করে প্যাক করা। ৫০০ গ্রাম ও ১ কেজি প্যাকে পাওয়া যায়।

Shop Now